ঢাকা
logo
প্রকাশিত : November 10, 2026

জাতীয় প্রতিযোগিতায় সেরা শ্রীমঙ্গলের ৯ ক্ষুদে গবেষককে সংবর্ধনা দিল অঙ্গীকার

সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: জাতীয় পর্যায়ের গবেষণা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় শ্রীমঙ্গলের ৯ ক্ষুদে গবেষককে সংবর্ধনা দিয়েছে অঙ্গীকার সামাজিক ও সাহিত্য পরিষদ। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় শ্রীমঙ্গলের গ্র্যান্ড তাজ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়।

গত ৩ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)-তে অনুষ্ঠিত ‘চিন্তার চাষ’-এর ১১তম সম্মেলনের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিয়ে শ্রীমঙ্গলের শিক্ষার্থীরা চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে। বিজয়ীদের মধ্যে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের তিনজন, নটরডেম স্কুল অ্যান্ড কলেজের চারজন এবং সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের দুজন শিক্ষার্থী রয়েছেন।

অঙ্গীকার সামাজিক ও সাহিত্য পরিষদের সভাপতি খালেদ মোশারফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন নাহার পারভীন, সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আলাউদ্দিন।

শিক্ষক মো. আল আমিন ও সংগঠনের সদস্য মো. সালেহ উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা মাওলানা এম এ রহিম নোমানি।

অনুষ্ঠানে বক্তব্য দেন প্রবীণ শিক্ষক ও সনাক-টিআইবি শ্রীমঙ্গলের সাবেক সভাপতি দীপেন্দ্র চন্দ্র ভট্টাচার্য, উপজেলা মাধ্যমিক প্রধান শিক্ষক সমিতির সাবেক সভাপতি নোমান আহমদ সিদ্দিকী, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি মো. একরামুল কবির, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী এবং সংগঠনের সদস্য ও দৈনিক ইত্তেফাকের শ্রীমঙ্গল সংবাদদাতা সৈয়দ ছায়েদ আহমদসহ অন্যরা।

সংবর্ধিত ক্ষুদে গবেষকদের পক্ষ থেকে বক্তব্য দেন ফাহমিদা আমিন আদিবা, চিন্ময়ী ভট্টাচার্য ও মো. আসাদুজ্জামান শিহাব। তারা নিজেদের গবেষণার অভিজ্ঞতা ও অর্জনের কথা তুলে ধরে এ ধরনের উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের পাশাপাশি গবেষণামুখী চিন্তা, সৃজনশীলতা এবং উদ্ভাবনী শক্তির চর্চা বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্ষুদে গবেষকেরা ভবিষ্যতে নিজেদের মেধা ও জ্ঞান দিয়ে দেশ ও সমাজের কল্যাণে অবদান রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে শ্রীমঙ্গল সরকারি কলেজের গণিত বিভাগের প্রধান সুদর্শনশীল, হাজী রাশিদ মিয়া মেহেরজান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসেন, শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামাল উদ্দিন, সদ্যবিদায়ী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহির আলী, র‌্যানার স্কুল অ্যান্ড কলেজের নুরুল হক, মোহাজিরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন, বেগম রাসুলজান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমান বর্ধন, মোস্তফা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবু তাহের শাহেদ গাজী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল্লাহ আল মুনসুরসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক, সাংবাদিক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষপর্বে সংবর্ধিত ৯ শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট, স্কুল ব্যাগ, খাতা ও কলমসহ বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram