ঢাকা
logo
প্রকাশিত : November 10, 2026

অফিস করেন না কর্মকর্তা,ভোগান্তিতে সেবাগ্রহীতারা

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা সমবায় কর্মকর্তা আহমেদ হোসেনের বিরুদ্ধে নিয়মিত অফিসে উপস্থিত না থাকার গুরুতর অভিযোগ উঠেছে।

কর্মকর্তা কর্মস্থলে না থাকায় উপজেলার বিভিন্ন প্রাথমিক সমবায় সমিতির সদস্য ও সাধারণ সেবাগ্রহীতারা দিনের পর দিন ঘুরেও কাঙ্খিত সেবা পাচ্ছেন না। এতে স্থানীয় সমবায় কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। সেবাগ্রহীতাদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। তাছাড়া সমবায় সমিতিগুলো সেভাবে কাযর্ক্রম পরিচালনা করছেন না।

নিয়মিত না থাকার বিষয়ে গত সোমবার বেলা ১১টায় উপজেলা সমবায় দপ্তরে গিয়ে দেখা যায়, তার কার্যালয়টির তালা খোলা, দরজার পাল্লা দুটো আটকানো। একইভাবে মঙ্গলবার একই সময়ে গিয়ে দেখা যায়, দরজার পাল্লা দুটো একইভাবে আটকানো। এ সময় সমবায় দপ্তরের সহকারী পরির্দশক মনা মন্ডল ও অফিস সহায়ক জয়নাল আবেদিনকে কর্মকর্তার বিষয়ে প্রশ্ন করা হলে তারা বলেন, তিনি আসেননি, তবে আসবেন। কখন আসবেন তা নির্দিষ্ট বলা যাবে না।

স্থানীয় একাধিক সমবায়ী ও সেবাগ্রহীতা ক্ষুদ্র বাশবাড়ী এলাকার নুর ইসলাম, ভান্ডারা এলাকার মোবারক আলীসহ অনেকে অভিযোগ করে বলেন, সমবায় কর্মকর্তা আহমেদ হোসেন সপ্তাহের অধিকাংশ দিনই কার্যালয়ে উপস্থিত থাকেন না। মাঝেমধ্যে অফিসে এলেও কিছু সময় অবস্থান করে আবার চলে যান। তারা বেশ কয়েকদিন ঘুরেও তার দেখা পাননি বলে অভিযোগ করেন। সমবায় কর্মকর্তা কর্মস্থলে উপস্থিত না থাকার ফলে নতুন সমবায় সমিতির নিবন্ধন, বার্ষিক অডিট, নির্বাচন এবং সরকারি জরুরি দাপ্তরিক কাজগুলো ব্যাহত হচ্ছে।

সেবা নিতে আসা কয়েকজন সমবায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমরা দূর-দূরান্ত থেকে ভাড়ার টাকা খরচ করে অফিসে আসি। কিন্তু এসে শুনি তিনি নেই। অফিসের পিয়ন বা সহকারীরাও বলতে পারেন না তিনি কখন আসবেন বা কেন আসেননি। একজন কর্মকর্তার এমন দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণে আমাদের এলাকায় সমবায় সমিতি গঠন হচ্ছে কম। যেগুলো ইতয়মধ্যে গঠন হয়েছে সেগুলো বেশিরভাগই কাগজে কলমে। সমবায় দিবসের দিন গত রোববার মানুষজনের উপস্থিতি না থাকায় তার বড় উদাহারণ।

নিয়মিত অফিসে না থাকার বিষয়ে জানতে উপজেলা সমবায় কর্মকর্তা আহমেদ হোসেনের মুঠোফোনে কল দিলে তিনি বলেন, আমি রাতোর আছি। তবে অফিসে আসেননি উত্তরে আবারো বলেন, রাতোরে আছি। জানা গেছে, তিনি জেলা শহর ঠাকুরগাঁও দিয়ে রাণীশংকৈলে আসেন। এ সময় রাতোর অতিক্রম করেই তাকে আসতে হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান বলেছেন, শুনেছি তিনি অতিরিক্ত দায়িত্ব সদরে পালন করেন। তবে পর পর দুই দিন অফিসে কেন আসেননি তা নিয়ে খোঁজ নেওয়া হবে।

জেলা সমবায়ের সহকারী নিবন্ধক ইনামজ্জামান জানালেন, আহমেদ হোসেনের মূল অফিস রাণীশংকৈল, সেখানে পর পর দুই দিন অফিসে না থাকার বিষয়টি খতিয়ে দেখা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram