ঢাকা
logo
প্রকাশিত : October 26, 2026

সরাইলে মব সন্ত্রাসের প্রতিবাদে কৃষকদলের মিছিল

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: সারাদেশে মব সন্ত্রাসের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা কৃষকদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) বিকালে মিছিলটি সরাইল উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহিদ মিনার প্রাঙ্গনে সমাপ্ত হয়। এ সময় শহিদ মিনার প্রাঙ্গনে এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে।

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সরাইল উপজেলা কৃষকদলের আহবায়ক মশিউর রহমান। সঞ্চালনায় ছিলেন সরাইল উপজেলা কৃষকদলের সদস্য সচিব জয়নাল আবেদিন।

এসময় উপস্থিত ছিলেন সরাইল উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আলাল খন্দকার, যুগ্ম আহবায়ক আবদুল বারেক, কামাল খন্দকার, নজরুল খন্দকার, জুবায়দুর রহমান খোকন, নুরে আলম, রোমান মিয়া, মাওলানা ওসমান উদ্দিন, বিএনপি নেতা এনামুল হক লোকমান, মীর হাসেন আলী, তাবুক বিএনপির সভাপতি জামাল খন্দকার, সদর ইউনিয়ন কৃষকদলের যুগ্ম আহবায়ক রোকনুজ্জামান মজনু, অরুয়াইল ইউনিয়ন কৃষকদলের আহবায়ক মোঃ আয়াত আলী ও সদস্য সচিব নুর ইসলাম, পাকশিমুল ইউনিয়ন কৃষকদলের আহবায়ক শফিক মিয়া ও সদস্য সচিব শাহ আলম, শাহবাজপুর ইউনিয়ন কৃষকদলের আহবায়ক আনোয়ার হোসেন ও সদস্য সচিব ইয়ার হোসেন, পানিশ্বর ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব কবির হোসেন ও যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, সরাইলে মব সন্ত্রাস হচ্ছে, ভবিষ্যতে মব সন্ত্রাস হলে তার দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram