

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: সীমান্ত এলাকার তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে “মোবাইল সার্ভিসিং” প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। এই প্রশিক্ষণে মনাকষা ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৩৫ জন তরুণ অংশগ্রহণ করছে।
আজ সোমবার বেলা ১১ টার সময় জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়ন পরিষদের হল রুমে ৫৩ বিজিবি ব্যাটলিয়নের উদ্যোগে এই ছয় সপ্তাহব্যাপী মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধন করেন ৫৩ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন ৫৩ বিজিবি’র সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আনিসুর রহমান, মনাকষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা শাহাদাৎ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মনাকষা বিওপি কমান্ডার ও অন্যান্য পদবীর বিজিবি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজিবি জানায়, এই উদ্যোগের ফলে সীমান্ত এলাকার বেকার তরুণ যবুকদের মধ্যে ভারত থেকে মাদক ও অবৈধ পন্য চোরাচালান বন্ধে ভূমিকা পালন করবে এবং তারা আত্মনির্ভরশীল হয়ে উঠবে।
