

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের মনোহরপুর এলাকায় ৫৩ বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় ১৪৩টি মোবাইল জব্দ করেছে।
৫৩ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কাজী মুস্তাফিজুর রহমান জানান, আজ সোমবার সকাল সোয়া ৭টার সময় ৫৩ বিজিবি ব্যাটালিয়নের মনোহরপুর বিওপি’র একটি টহলদল জেলার শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় ১৪৩টি ভারতীয় চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। যার বাজার মূল্য চল্লিশ লক্ষ আটত্রিশ হাজার টাকা। জব্দকৃত মোবাইল চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।
