ঢাকা
logo
প্রকাশিত : October 23, 2026

আশাশুনিতে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনিতে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা ও গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) অভিযুক্ত প্রধান শিক্ষককে আদালতে প্রেরণ করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, উপজেলার সরাপপুর দারুসসুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রধান শিক্ষক অভিযুক্ত মোখলেছুর রহমান (৪০)। ভিকটিম শিশুটি মাদ্রাসার হিফজ বিভাগে পড়াশোনা করে এবং প্রতিষ্ঠানের বোর্ডিংয়ে থাকে। অভিযুক্ত শিক্ষক বিভিন্ন সময়ে শিশুটিকে অনৈতিক প্রস্তাব দিতেন। এতে রাজি না হওয়ায় তাকে নানাভাবে হয়রানি ও মারধর করা হতো। গত কয়েক দিন ধরে রাতের বেলায়ও শিশুটিকে নিজের কক্ষে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। গত ২১ অক্টোবর সকাল ৭টার দিকে শিশুটিকে নিজের কক্ষে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে যৌন নির্যাতন করা হয়। এ সময় শিশু চিৎকার করলে শিক্ষক তার মুখ চেপে ধরেন এবং বিষয়টি কাউকে না জানানোর জন্য নিষেধ করেন। বাড়িতে ফিরে সে বাবা-মাকে ঘটনা জানালে তাকে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২৫)-এর ৯(১) ধারায় থানায় মামলা (নং ২০, তারিখ ২২/১০/২৬) দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে আসামী মোখলেছুর রহমানকে গ্রেফতার করেছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram