ঢাকা
logo
প্রকাশিত : October 23, 2026

কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাট থেকে আওয়ামী লীগ নেত্রীর মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটের ভেতর থেকে ডালিয়া আক্তার সুমা (৫০) নামের এক আওয়ামী লীগ নেত্রীর জবাই করা মরদেহ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

তিনি বাস্তা ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি ছিলেন। পাশাপাশি চর বাঘাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষকতার কাজ করতেন।

আজ শুক্রবার (২৩ অক্টোবর) সকালে কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের রসুলপুর বাজারে সোনালী ব্যাংক ভবনের তৃতীয় তলা থেকে মরদহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত সুমা রসুলপুর এলাকার লিয়াকত শিকদারের মেয়ে।

পুলিশ জানায়, স্বামী ডিভোর্স দেয়ার পর থেকে দুই মেয়ে নিয়ে তিনি এই ফ্লাটে থাকতেন। বর্তমানে মেয়েদের বিয়ে হয়ে যাওয়ায় তিনি একাই এখানে বসবাস করেন। স্থানীয়রা মরদেহ পড়ে থাকার বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজগর হোসেন জানান, খালি বাসায় কে বা কারা হত্যা করেছে সে বিষয়টি নিয়ে তদন্ত চলছে। সিআইডির ক্রাইম সিন সদস্যরা ঘটনাস্থলে আসছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এই বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram