ঢাকা
logo
প্রকাশিত : October 20, 2026

সাতকানিয়ায় পাহাড় কেটে স্থাপনা নির্মাণ, বন বিভাগের তদন্তের আশ্বাস

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় পাহাড় কেটে বসতঘর নির্মাণ ও তা ভাড়া দেওয়ার অভিযোগ উঠেছে আলাউদ্দীন নামে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। উপজেলার বাজালিয়া ইউনিয়নের বড়দুয়ারা কুইচ্চা ঘোনা এলাকায় এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ওই এলাকায় পাহাড় কেটে একটি বসতঘর নির্মাণ করেন আলাউদ্দীন। পরে ঘরটি অন্যত্র ভাড়া দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, এভাবে পাহাড় কেটে স্থাপনা নির্মাণের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

তবে পাহাড় কাটা ও ঘর ভাড়া দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন আলাউদ্দীন। তিনি দাবি করেন, তাঁরা পরিবার নিয়ে ওই এলাকায় বসবাস করছেন। ঘর নির্মাণ করা জায়গার নিচের অংশ তাঁদের পারিবারিক সম্পত্তি। প্রায় ৫০ বছর আগে তাঁর দাদা সরকার থেকে জায়গাটি ইজারা নিয়েছিলেন বলেও দাবি করেন তিনি।

এদিকে, জায়গাটি সরকারি খাস জমি কি না, ইজারার বৈধতা রয়েছে কি না এবং পাহাড় কেটে স্থাপনা নির্মাণে প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছিল কি না, তা তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে সংশ্লিষ্ট ভূমি ও বন বিভাগের নথি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।

অভিযোগের বিষয়ে বাজালিয়া বড়দুয়ারা বিট কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বন বিভাগ ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছে। দ্রুত সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram