ঢাকা
logo
প্রকাশিত : October 20, 2026

চাঁপাইনবাবগঞ্জের পূজা মণ্ডপের সার্বিক আয়োজন ও পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। সোমবার রাতে জেলা শহরের বেশ কয়েকটি মণ্ডপ পরিদর্শন শেষে সার্বিক আয়োজন ও পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।

এসময় জেলা প্রশাসক বলেন, বহু বছর ধরেই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ। এখানে ধর্ম, বর্ণ, জাতি, গোত্রের মধ্যে কোনো ভেদাভেদ নেই।

সোমবার রাতেই জেলা শহরের স্কুল-কলেজ রোডের সুরেন্দ্রনাথ সিংহের ছোট ঠাকুরবাড়িতে চাঁপাইনবাবগঞ্জ সার্বজনীন মন্দির আয়োজিত দুর্গাপূজা, প্রতাপচন্দ্র দাস দূর্গা মন্দির, চরজোতপ্রতাপ দুর্গামাতা ঠাকুরানী মন্দির, চরজোতপ্রতাপ শিবতলা শিব মন্দির, বারঘরিয়া বাইশপুতুল সার্বজনীন দূর্গামন্দিরসহ অন্যান্য মন্দির ও মন্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক। মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এছাড়া দুর্গামাতা ঠাকুরানী মন্দির ও বারঘরিয়া বাইশপুতুল সার্বজনীন দূর্গামন্দির উত্তরীয় এবং শুভেচ্ছা স্মারক প্রদান করেন। পরে আগত ভক্তদের উদ্দেশ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা প্রশাসক।

জেলা প্রশাসক বলেন, এই পারস্পরিক সম্পর্ক বজায় রেখে পূজা উদযাপিত হচ্ছে, এটাই সম্প্রীতির অনন্য উদাহরণ। সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সবসময় বজায় রাখব। ধর্ম, বর্ণ, জাতি গোত্রের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে সবধরনের নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনিসুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের রাজশাহী অঞ্চলের ট্রাস্টি শ্রীমতি তাপসী দত্ত, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকরামুল হক নাহিদ, জেলা উদযাপন পরিষদের সভাপতি ডাবলু কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জিসহ মন্দির কমিটির নেতৃবৃন্দ।

অন্যদিকে, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা চাঁপাইনবাবগঞ্জ সার্বজনীন মন্দির কর্তৃক আয়োজিত দুর্গাপূজার প্রতিমা পরিদর্শন করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram