

মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে খাগড়াছড়ি জেলার রামগড়ে দুস্থ ও গরীর অসহায় নারীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শাড়ি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১১টায় রামগড় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে শাড়ি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো.জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক সাফার্য়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু, পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজির আলম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন, পৌর বিএনপির সদস্য আব্দুল আলিম প্রমুখ।
এসময় অতিথিবৃন্দ শারদীয় দূর্গাপুজা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত ৫০টি শাড়ী রামগড় উপজেলা ও পৌরসভার বিভিন্ন এলাকা থেকে আগত গরীব অসহায় নারীদের মধ্যে বিতরণ করেন।
