ঢাকা
logo
প্রকাশিত : October 9, 2026

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অনশন ও অবশেষে ঘরে ফেরা

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক গৃহবধূর পরকীয়া প্রেমিকের বাড়িতে গিয়ে অনড় অবস্থানে থাকার খবর পাওয়া গেছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শেষ পর্যন্ত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় দীর্ঘ রাতভর দেনদরবার ও দফারফা চলে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সৈয়দপুর ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে দেলোয়ার মিস্ত্রির ছেলে রিয়াত হোসেনের সাথে দিনাজপুর অঞ্চলের এক সন্তানের জননী সুমি আক্তার (২৩) এর দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্ক গুঞ্জন চলছিল। এরই জেরে বুধবার রাতে ওই গৃহবধূ হঠাৎ করেই সরাসরি তার প্রেমিক রিয়াত এর বাড়িতে গিয়ে প্রবেশ করেন এবং সেখানে অবস্থান নেন। প্রেমিকার আসার খবর টের পেয়ে প্রেমিক বাড়ি ছেড়ে পালিয়ে যান। খবরটি মুহূর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়লে প্রেমিকের বাড়িতে ভিড় জমান উৎসুক এলাকাবাসী।

স্থানীয় মহাবুব ও অধির চন্দ্র জানান, চাকরির সুবাদে ঢাকার ময়মনসিংহ এলাকায় তারা অবস্থান করত, সেখানেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক শুরু হয়। সেই প্রেমের দাবি নিয়ে ওই গৃহবধূ প্রেমিকের বাড়িতে পৌঁছানোর পর শুরু হয় টানটান উত্তেজনা। প্রেমিক রিয়াতের পরিবারের সদস্যরা প্রথমে তাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করলেও গৃহবধূ তার দাবিতে অনড় থাকেন এবং বাড়ির ভেতরে অবস্থান নেন। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য শাহাজান আলী, স্থানীয় বিএনপির নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে উপস্থিত হন।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে উভয়পক্ষের লোকজনকে নিয়ে রাতভর সালিশি বৈঠক ও দফারফা চলে। একপর্যায়ে মোটা অঙ্কের আর্থিক ডোনাশনের শর্তে বিষয়টি রফা করা হয়। আর্থিক লেনদেন ও স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার আশ্বাসের পর ভোরের দিকে পরিস্থিতি শান্ত হয় এবং ওই গৃহবধূকে তার নিজ বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram