ঢাকা
logo
প্রকাশিত : October 6, 2026

ঘোড়াঘাটে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে দিনাজপুরের ঘোড়াঘাটে সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে নজরুল বর্ষ-২০২৬ পালিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে দিবস উপলক্ষে আলোচনা সভায় উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকারের সঞ্চালনায় ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আফজাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ। আরো বক্তব্য রাখেন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর সাহিদুল ইসলাম, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওয়াকিল আহমেদ, নুরজাহানপুর অব. সামরিক কলোনি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জালাল খাঁন বকুল।

আলোচনা সভায় বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য, মানবতা, স্বাধীনতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি। তাঁর সাহিত্য ও সংগীত বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। নতুন প্রজন্মের কাছে নজরুলের জীবন, কর্ম ও আদর্শ তুলে ধরতে এ ধরনের আয়োজন আরও বেশি করা প্রয়োজন।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের পরে কাজী নজরুল ইসলামের সংকল্প কবিতা পাঠ করেন, রানীগঞ্জ সরকারি স্কুল ও কলেজের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী মৃত্তিকা মোহন্ত। এছাড়া উপজেলা শিল্পকলা একাডেমীর প্রশিক্ষক, শিক্ষক ও শিক্ষার্থীরা নজরুল সঙ্গীত পরিবেশন করেন।

পরে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী ৯৬ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার, সনদ বিতরণ ও কাজী নজরুল ইসলামের জীবনীর লেখা বই প্রদান করা হয়।

এ সময় অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকর্মীগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram