ঢাকা
logo
প্রকাশিত : October 7, 2026

সুন্দরবনে বিষ ও হরিণ শিকারে বাঁধা দেয়ায় সুন্দরবন সুরক্ষা কমিটির সভাপতিকে হত্যার হুমকি

মোংলা প্রতিনিধি: সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা ও হরিণ শিকারে বাঁধা দেয়ায় হত্যার হুমকি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগ করেছেন মোংলা উপজেলার চিলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও বনবিভাগের চাঁদপাই রেঞ্জের কো-ম্যানেজমেন্ট কমিটির (সুন্দরবন সুরক্ষা কমিটি) সভাপতি মোঃ ফারুক হাওলাদার। এ ঘটনায় তিনি মোংলা থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন। একই সঙ্গে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি।

বুধবার রাত সাড়ে ৮টায় মোংলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ফারুক হাওলাদার অভিযোগ করেন, সুন্দরবন সুরক্ষায় কো-ম্যানেজমেন্ট কমিটির কার্যক্রমের কারণে বন কেন্দ্রিক একটি অসাধু চক্রের অবৈধ কর্মকাণ্ডে বাঁধা সৃষ্টি হচ্ছে। এর জেরে তাকে লক্ষ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, মানহানিকর ও কুরুচিপূর্ণ অপপ্রচার চালানো হচ্ছে।

তিনি অভিযোগ করে আরো বলেন, মোংলার জয়মনি এলাকার সোহেল শেখ ও চিলা এলাকার গাববুনিয়ার মিলন শেখ ষড়যন্ত্রমূলকভাবে 'রাজ খান' ও ‘মিডিয়া সেল মোংলা’ নামের দুইটি ফেসবুক আইডি/পেজের মাধ্যমে এসব অপপ্রচার চালাচ্ছেন। পাশাপাশি তাকে খুন ও জখমের হুমকি দেয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।

ফারুক হাওলাদার বলেন, দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। পাশাপাশি মৌসুমি ইলিশ মাছের ব্যবসা করেন এবং চাঁদপাই রেঞ্জের কো-ম্যানেজমেন্ট কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন। সুন্দরবন রক্ষায় দায়িত্ব পালনের কারণে তার ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে বলে দাবি তার।

তিনি জানান, খুন ও জখমের হুমকি দেয়ার ঘটনায় নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ইতোমধ্যে থানায় জিডি করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও হুমকির অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাইবার অপরাধ আইনে মামলা করার প্রস্তুতিও চলছে।
সংবাদ সম্মেলনে তিনি সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ মাছ শিকার ও বন্যপ্রাণী নিধন বন্ধে প্রশাসন ও আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ কামনা করেন।

এদিকে অভিযুক্ত সোহেল শেখ তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অস্বীকার করে দাবী করেন এসবই প্রতিপক্ষের অপপ্রচার। অপর অভিযুক্ত মিলন শেখের মোবাইল বন্ধ পাওয়ায় তার বক্তব্য জানা যায়নি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram