ঢাকা
logo
প্রকাশিত : October 5, 2026

ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে বিমান সরাল যুক্তরাষ্ট্র

হামলার উদ্বেগের কারণে যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে তাদের বি-১ বোমারু বিমানগুলো হঠাৎ সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার (৪ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে এক তথ্য জানানো হয়েছে।

পেন্টাগনের এক মুখপাত্র আল জাজিরাকে নিশ্চিত করেছেন যে আরএএফ ফেয়ারফোর্ডে মোতায়েন থাকা সব মার্কিন বোমারু বিমান যুক্তরাষ্ট্রে তাদের নিজস্ব ঘাঁটিতে ফিরে এসেছে। তবে আমেরিকার বি-১, বি-২ এবং বি-৫২ বোমারু বহর যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড থেকে যেকোনো স্থানে যেকোনো সময় নির্ভুল বৈশ্বিক হামলা চালাতে প্রস্তুত রয়েছে।

যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড ঘাঁটিটি লন্ডন থেকে প্রায় ১৬০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এটি বিগত সাত মাস ধরে ইরানবিরোধী যুদ্ধে মার্কিন বোমারু বিমানের ট্রানজিট ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে সম্প্রতি ঘাঁটিটিকে লক্ষ্য করে ইরান-সংশ্লিষ্ট সন্ত্রাসী হামলার পরিকল্পনা করা হয়েছে বলে গুঞ্জন ওঠে।

গত ২৭ সেপ্টেম্বর পুলিশ ঘাঁটির কাছে বিস্ফোরক বসানোর চক্রান্তের সন্দেহে পাঁচজনকে গ্রেফতার করে। ইরান এই পরিকল্পনা অস্বীকার করার পরদিন উপযুক্ত প্রমাণ না পাওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়। তবে তদন্ত এখনো চলমান রয়েছে। পরবর্তীতে গত বৃহস্পতিবারও লন্ডনে ঘাটিতে হামলার ষড়যন্ত্রের অভিযোগে এক ২৫ বছর বয়সী যুক্তরাজ্য-ইরান দ্বৈত নাগরিককে গ্রেফতার করে পুলিশ।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ইঙ্গিত দিয়েছেন, এই ষড়যন্ত্রে ‘ইরানের ভূমিকা ছিল’। অন্যদিকে কাউন্টার টেররিজম পলিসিংয়ের সিনিয়র ন্যাশনাল সমন্বয়ক ভিকি ইভান্স জানিয়েছেন যে সব সম্ভাব্য দিক বিবেচনা করে অত্যন্ত জটিল একটি তদন্ত প্রক্রিয়া চালানো হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই গ্রেফতারের প্রশংসা করে বলেন যে অভিযুক্তরা মার্কিন স্থাপনার ‘বড় ক্ষতি’ করার চেষ্টা করছিল। এই ঘটনায় যুক্তরাজ্যে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানিয়েছে তেহরান। গত মার্চে যুক্তরাজ্য প্রশাসন মার্কিন বাহিনীকে ফেয়ারফোর্ড ও ডিয়েগো গার্সিয়ার মতো ঘাঁটিগুলো প্রতিরক্ষামূলক কাজে ব্যবহারের অনুমতি দিয়েছিল।

সূত্র: আল জাজিরা

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram