ঢাকা
logo
প্রকাশিত : October 1, 2026

মোল্লাহাটে নিখোঁজের ৩ দিন পর শিশুর ভাসমান মরদেহ উদ্ধার

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে নিখোঁজের তিন দিন পর তাওসিফ (৯) নামে এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উপজেলার ছোট কাচনা গ্রামের একটি স্থানীয় মৎস্য ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত তাওসিফ ছোট কাচনা গ্রামের জিহাদ মোল্লার ছেলে।

পরিবারের সদস্যদের ভাষ্য, তাওসিফ মৃগী রোগে আক্রান্ত ছিল। নিখোঁজের পর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে আজ সকালে স্থানীয় মৎস্য ঘেরে পানিতে তার মরদেহ ভাসতে দেখতে পান পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাওসিফের মৃত্যু নিয়ে কারও বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ বা সন্দেহ নেই। পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে বলে তারা ধারণা করছেন।

মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহাদাৎ হোসেন জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram