ঢাকা
logo
প্রকাশিত : September 30, 2026

কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে: পবিপ্রবি উপাচার্য

পবিপ্রবি প্রতিনিধি: কৃষকদের মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা সমাধানে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষক ও গবেষকদের সমন্বয়ে ‘ওয়ানস্টপ সার্ভিস’ চালু করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত কৃষক প্রশিক্ষণ ও চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, ‘কৃষকরা দেশের প্রাণ। কৃষকরা স্বাবলম্বী ও স্বনির্ভর হলে দেশ স্বয়ংসম্পূর্ণ হবে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এতদঞ্চলের কৃষকবান্ধব ও কৃষিনির্ভর অর্থনীতি গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে।’

তিনি বলেন, কৃষকদের মাঠপর্যায়ের কৃষিকাজে মাটি, বীজ, সার ও কীটনাশক প্রয়োগের মাত্রা এবং অর্গানিক সারের ব্যবহার বাড়ানোসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য শিক্ষক ও গবেষকদের সমন্বয়ে এ ‘ওয়ানস্টপ সার্ভিস’ চালু করা হবে। এর মাধ্যমে এ অঞ্চলের কৃষকেরা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি উপকৃত হতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের বনায়ন ও সৌন্দর্যবর্ধন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মাহবুব রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান ও পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান।

সরকার ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠানে ৬০ জন কৃষককে প্রশিক্ষণ দেওয়া হয়। পরে তাঁদের পবিপ্রবি উদ্ভাবিত বিভিন্ন জাতের ১০টি করে গাছের চারা উপহার হিসেবে দেওয়া হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram