ঢাকা
logo
প্রকাশিত : September 29, 2026

রাবিতে আরইউআরএস এর উদ্যোগে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ও গবেষণা মেলা

আবু হেনা সাকিল, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আগামী ১ ও ২ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আন্তর্জাতিক সম্মেলন ও গবেষণা মেলা ২০২৬’। রাজশাহী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের (আরইউআরএস) আয়োজনে এবং বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় দুই দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলন ও গবেষণা মেলার আয়োজন করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন আয়োজক কর্তৃপক্ষ।

লিখিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘Shaping the Future through AI and Sustainable Development’ প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলনে ১৪টিরও বেশি দেশের ১৩৪টি বিশ্ববিদ্যালয় থেকে জমা পড়া ৮১০টি অ্যাবস্ট্রাক্টের মধ্যে ১৪৪টি গবেষণাপত্র চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে। এসব গবেষণাপত্র ওরাল ও পোস্টার প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করা হবে।

সম্মেলনে ভারত, মালয়েশিয়া, ভিয়েতনাম, আলজেরিয়া, সুইডেন ও জিম্বাবুয়েসহ ১৪টিরও বেশি দেশের গবেষক ও অংশগ্রহণকারীরা যুক্ত থাকবেন বলে জানিয়েছেন আয়োজকরা। গবেষণাপত্রের মান যাচাইয়ের জন্য ৬০টিরও বেশি শিক্ষক ও গবেষক রিভিউয়ার হিসেবে যুক্ত থাকবে।

সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হবে ১ অক্টোবর সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে। এতে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আসলাম হোসেন। কি-নোট স্পিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. আব্দুস সালাম।

সম্মেলনে চিফ প্যাট্রন হিসেবে থাকবেন রাবি উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম। প্যাট্রন হিসেবে থাকবেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মামুনুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. হাবীবুর রহমান এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মো. তারিকুল ইসলাম।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সম্মেলনে দেশের সরকারি, বেসরকারি, প্রকৌশল ও মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা অংশ নেবেন। দেশের ২২টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বও থাকবে সম্মেলনে।

সম্মেলনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবনের সামনের চত্বরে দুই দিনব্যাপী গবেষণা মেলার আয়োজন করা হয়েছে। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা প্রতিনিধিরা তাঁদের গবেষণা, গবেষণালব্ধ পণ্য, উদ্ভাবন ও গবেষণার ফলাফল প্রদর্শন করবেন।

সম্মেলনের মূল প্রতিপাদ্যের অধীনে আটটি সাব-থিমে ১৪৪টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে। প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিভিন্ন সেশনে ওরাল ও পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় দিনে অংশগ্রহণকারীদের জন্য রাজশাহীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে পরিচিত করাতে সাইটসিইংয়ের আয়োজন রাখা হয়েছে। এ পর্বে পুঠিয়া রাজবাড়ি ও পদ্মা নদীর তীর পরিদর্শনের কর্মসূচি রয়েছে।

আয়োজক রাজশাহী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ বলছে, তরুণদের মধ্যে গবেষণার প্রতি আগ্রহ বাড়ানো, দেশীয় গবেষকদের আন্তর্জাতিক গবেষণা সম্প্রদায়ের সঙ্গে যুক্ত করা এবং গবেষণার ফলাফলকে সমাজ ও উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত করার ক্ষেত্রে RICRF 2026 গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram