ঢাকা
logo
প্রকাশিত : September 29, 2026

পবিপ্রবির ছাত্রীদের উদ্দেশে অশালীন অঙ্গভঙ্গি, থানায় সাধারণ ডায়েরি

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নির্মাণাধীন চাঁদ সুলতানা ছাত্রী হল থেকে পাশের কবি বেগম সুফিয়া কামাল হলের ছাত্রীদের উদ্দেশে অশালীন অঙ্গভঙ্গি করার অভিযোগ উঠেছে এক রংমিস্ত্রির বিরুদ্ধে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার ইনচার্জ মো. মুকিত মিয়া বাদী হয়ে দুমকি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসির উত্তর পাশে নির্মাণাধীন চাঁদ সুলতানা ছাত্রী হলের পূর্ব পাশ থেকে এ ঘটনা ঘটে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। অভিযুক্ত রংমিস্ত্রি মো. মামুন (২৫) নির্মাণাধীন হল থেকে পাশের কবি বেগম সুফিয়া কামাল হলে অবস্থানরত কয়েকজন ছাত্রীর উদ্দেশে কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি করেন বলে অভিযোগ করা হয়েছে। বিষয়টি জানাজানি হলে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে মোবাইলে ধারণ করা ভিডিওর মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়।

জিডি সূত্রে জানা যায়, অভিযুক্ত মামুন বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন চাঁদ সুলতানা ছাত্রী হলের রংয়ের কাজে নিয়োজিত ছিলেন। ঘটনার পর তাকে পালিয়ে যেতে সহায়তার অভিযোগ উঠেছে মো. সোহান মল্লিক (২৭) ও মো. শাহিন আলম (২৬) নামে আরও দুই ব্যক্তির বিরুদ্ধে। জিডিতে তাদের নামও উল্লেখ করা হয়েছে।

জিডিতে আরও বলা হয়, অভিযুক্ত মামুনকে খুঁজে বের করার চেষ্টা চলছে। তাকে পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram