ঢাকা
logo
প্রকাশিত : September 13, 2026

সিরাজগঞ্জের কাজিপুরে বালুবাহী ট্রাকের চাপায় এক নারীর মৃত্যু

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে বালু বোঝাই ট্রাকের চাপায় এক পথচারী নারীর মৃত্যু হয়েছে। রোববার ভোরে সিরাজগঞ্জ-কাজিপুর মহাসড়কের শিমুলদাইড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে কাজিপুর থানার এসআই ফরহাদ হোসেন জানিয়েছেন।

নিহত ৬৫ বছর বয়সী নুরজাহান আক্তার শিমুলদাইড় গ্রামের রোস্তম আলীর স্ত্রী।

এসআই ফরহাদ হোসেন বলেন, “বালু বোঝাই একটি ট্রাক বগুড়ার শেরপুরের দিকে যাচ্ছিল। ওই নারী বাড়ির সামনে রাস্তার পাশে হাটাহাটি করছিলেন। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নুরজাহান আক্তারের মৃত্যু হয়। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।”

ট্রাকটি জব্দ করে থানায় রাখা হয়েছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানিয়েছেন এসআই।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram