ঢাকা
logo
প্রকাশিত : September 7, 2026

পাইকগাছায় পৃথক অভিযানে হরিণের মাংস ও গাঁজাসহ আটক ২

শেখ দীন মাহমুদ, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছার কপিলমুনি ফাঁড়ি পুলিশ জনতার সহায়তায় পৃথক অভিযান চালিয়ে ৯ কেজি হরিণের মাংস ও গাঁজাসহ ২ জনকে আটক করেছে। এরমধ্যে গাঁজাসহ আটক উপজেলার নোয়াকাটি গ্রামের আফছার সরদারের ছেলে সবুর সরদার (৬০) কে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরীর আদালতে ৬ মাসের কারাদণ্ড ও ১ শ’ টাকা জরিমানা করা হয়েছে।

অন্যদিকে হরিণের ৯ কেজি মাংসসহ আটক যশোরের বাঘারপাড়া উপজেলার সালবরাত গ্রামের মৃত তৈযেবুর মোল্লার ছেলে ইরিয়াস মোল্লাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

কপিলমুনি ফাঁড়ির পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফাঁড়ির ইনচার্জ মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশ রোববার (৬ সেপ্টেম্বর) রাতে সদরের জনতা ব্যাংক সংলগ্ন নিজ চায়ের দোকান থেকে সবুর সরদারকে ৫ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

এছাড়া একই রাতে বাজার মোটর সাইকেল স্ট্যান্ড থেকে জনতার সহায়তায় ইলিয়াস মোল্লাকে হরিণের মাংসসহ আটক করা হয়।

এ বিষয়ে কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম জানান, আটককৃতদের মধ্যে গাঁজাসহ আটক সবুর সরদারকে রাতেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১শত টাকা জরিমানা করেন উপজেলা নিবার্হী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী।

এছাড়া হরিণের মাংসসহ আটক ইলিয়াসকে ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram