ঢাকা
logo
প্রকাশিত : August 26, 2026

পলায়নকৃত স্বৈরাচার ও তাদের দোসররা উস্কানি দিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি করছে: সমাজকল্যাণ মন্ত্রী

হিলি প্রতিনিধি: সার, বিদ্যুৎসহ বিভিন্ন ইস্যুতে মানুষকে উস্কানি দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। উস্কানিদাতাদের বিরুদ্ধে সতর্ক থাকার পাশাপাশি সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, মাদক ও বিশৃঙ্খলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

বুধবার সকালে দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নে ইউনিয়ন বিএনপি আয়োজিত কর্মী সম্মেলনে এসব কথা বলেন ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, যে মানুষগুলো শহীদ হয়েছে, গুম হয়েছে, পঙ্গুত্ববরণ করেছে, বিনা বিচারে, বিনা কারণে হামলা-মামলা দিয়ে জেলে পুড়ে রেখেছিলেন, সেই সমস্ত মানুষগুলোর বিরুদ্ধে যে অন্যায় অবিচার করেছেন—প্রত্যেকটাই বাংলাদেশের প্রচলিত আইনে বিচারের সম্মুখীন আপনাদের হতেই হবে।

দেশে শান্তি, শৃঙ্খলা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, উস্কানিমূলক কর্মকাণ্ড, মাদক ও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

কর্মী সম্মেলনে স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও বক্তব্য দেন। পরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram