ঢাকা
logo
প্রকাশিত : August 23, 2026

দামুড়হুদায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

হাসমত আলী, দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা ব্রিজের ওপরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহিন হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

এ ঘটনায় জনি হোসেন (৪০) ও ফিরোজ হোসেন (৩৫) নামে আরো দুজন গুরুতর আহত হয়েছেন। উভয়কেই চুয়াডাঙ্গা সদর হাসাপাতালে নেওয়া হয়। রবিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহিন উপজেলার চিৎলা গ্রামের বাবলু বিশ্বাসের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে শাহিন হোসেন মোটরসাইকেলযোগে বাড়ি থেকে দামুড়হুদার দিকে যাচ্ছিলেন। অপরদিক থেকে জনি ও ফিরোজ নামে দুজন মোটরসাইকেলযোগে কর্মস্থল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে যাচ্ছিলেন। তারা উপজেলা সদরের ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে শাহিন হোসেন গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. নাবিল শাহরিয়ার ও ডা. তরুণ তাকে মৃত ঘোষণা করেন।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন মৃত্যুর সংবাদ নিশ্চিত করে বলেন, কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram