ঢাকা
logo
প্রকাশিত : August 23, 2026

প্রজন্মকে আদব ও মানবিক সম্প্রীতির শিক্ষা দেয়া ছাড়া জাতি গঠন অসম্ভবঃ আবুল বরকত আকাশ

আঞ্জুমান এ রাহমানিয়া আহমদিয়া সুন্নীয়া ট্রাস্টের অধীনে পরিচালিত চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের দূর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত তৈয়্যবিয়া ছাবেরিয়া আজিজিয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসা ও ধোপাছড়ি ইউনিয়ন গাউছিয়া কমিটি বাংলাদেশের যৌথ ব্যবস্থাপনায় ২২ আগষ্ট শনিবার মাদ্রাসা প্রাঙ্গণে পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (স:) কে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ও মিলাদ মাহফিল সম্পন্ন হয়।
আয়োজিত এ মাহফিলের প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক অধিকার, নিরাপত্তা ও নির্বাচন বিশ্লেষক এবং জাতীয় ইংরেজি দৈনিক ডেইলি ক্যাপিটাল ভিউজ এর নির্বাহী সম্পাদক সৈয়দ আবুল বরকত আকাশ। প্রধান আলোচক ছিলেন বরেণ্য বক্তা ও আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি আল্লামা সৈয়দ হাসান আজহারী।
ধোপাছড়ি ইউনিয়ন গাউছিয়া কমিটির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য ও ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল মান্নান রানা,উক্ত মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি মওলানা আব্দুল গফুর খান।
তৈয়্যবিয়া ছাবেরিয়া আজিজিয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসার সুপার মওলানা মুহাম্মদ নাজিম উদ্দীন জিহাদির সঞ্চালনায় এতে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মওলানা মামুনুর রশীদ আল কাদরী,সমাজসেবক আজম খান ও মাদ্রাসার সহকারী সুপার মওলানা মাহমুদুল ইসলাম সহ প্রমূখঃ

প্রধান অতিথি সৈয়দ আবুল বরকত আকাশ তাঁর বক্তব্যে বলেন,সমাজের প্রতিটি স্থরে সভ্যতা সংস্কৃতি মানবতা ঐক্য এবং সম্প্রীতি অটুট রাখতে আল্লাহ তায়ালার পক্ষ থেকে প্রেরিত নেয়ামত প্রিয় নবী মুহাম্মদ (স:) এর প্রতি আনুগত্য এবং প্রেমের সম্পর্ক স্থাপনের মধ্যেই জীবন পরিচালনা করতে হবে। তরুণ প্রজন্মকে আদব ও সামাজিক মানবিক সম্প্রীতি শিক্ষা দেয়ার উপর গুরুত্ব আরোপ করেন এই নাগরিক অধিকার ও নির্বাচন বিশ্লেষক।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram