ঢাকা
১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩২
logo
প্রকাশিত : জুলাই ১৬, ২০২৬

মোল্লাহাটে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ‘কৃষক কার্ড’ বাস্তবায়নের অংশ হিসেবে বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলার চুনখোলা ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী আলোচনা শেষে চুনখোলা ইউনিয়নের কৃষক বিধান বিশ্বাসের বাড়িতে গিয়ে মাঠপর্যায়ে কৃষকদের তথ্য সংগ্রহের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন। উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হারুন আল রশীদ।

এ সময় উপস্থিত ছিলেন চুনখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোরঞ্জন পাল, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপসহকারী কৃষি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সাংবাদিক এবং কৃষকরা।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, প্রকৃত কৃষকদের একটি সমন্বিত ডিজিটাল তথ্যভান্ডার তৈরির লক্ষ্যে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। তথ্য সংগ্রহের মাধ্যমে কৃষকদের শনাক্ত করে ভবিষ্যতে সরকারি কৃষি প্রণোদনা, ভর্তুকি, প্রশিক্ষণসহ বিভিন্ন কৃষি সহায়তা আরও দ্রুত, স্বচ্ছ ও কার্যকরভাবে তাদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষক কার্ড চালুর ফলে কৃষকদের তথ্য ডিজিটালভাবে সংরক্ষিত হবে। এতে সরকারি কৃষিসেবা প্রদানে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মান বৃদ্ধি পাবে এবং প্রকৃত কৃষকরা সহজেই সরকারি সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারবেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, পর্যায়ক্রমে মোল্লাহাট উপজেলার অন্যান্য ব্লকেও কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram