ঢাকা
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:৫৪
logo
প্রকাশিত : জুলাই ১৬, ২০২৬

‘যাকেই সমর্থন করেছি, সেই দলই বাদ’, বিশ্বকাপ প্রসঙ্গে টয়া

বিশ্বকাপ ফুটবল মানেই উত্তেজনা, আবেগ আর সমর্থকদের নানা বিশ্বাস-কুসংস্কারের গল্প। কেউ নির্দিষ্ট জার্সি পরে খেলা দেখেন, কেউ আবার একই জায়গায় বসে পুরো ম্যাচ শেষ করেন।

তাঁর দাবি, তিনি যে দলকে সমর্থন করেন, শেষ পর্যন্ত সেই দলই বিশ্বকাপ থেকে বিদায় নেয়।

বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা এক ভিডিওবার্তায় নিজের এই মজার অভিজ্ঞতার কথা শেয়ার করেন টয়া।

তিনি জানান, এবারের বিশ্বকাপে একের পর এক সমর্থন করা দল বিদায় নেওয়ায় অনেকেই তাকে ‘কুফা ভক্ত’ বলেও সম্বোধন করছেন।

ভিডিওতে টয়া জানান, বিশ্বকাপের শুরুতে বরাবরের মতো তিনি সমর্থন করেছিলেন জার্মানিকে। কিন্তু প্রিয় দলটি রাউন্ড অব ৩২-এ প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায়। এরপর তিনি ব্রাজিলের পক্ষে থাকেন, কিন্তু সেই দলও বিদায় নেয়। জাপানের দুর্দান্ত পারফরম্যান্স দেখতে চাইলেও তাদের যাত্রাও বেশিদূর এগোয়নি।

এই বিশ্বকাপে নিজের প্রিয় দল জার্মানির বিদায়ের পর আর্জেন্টিনার সমর্থনও করেছেন মুমতাহিনা টয়া

একের পর এক এমন ফলাফলের পর নিজের সমর্থন নিয়েই প্রশ্ন তুলেছেন এই অভিনেত্রী। ভিডিওতে তিনি বলেন, “আমি সিদ্ধান্ত নিয়েছি, জীবনের এই নিরীক্ষাটা এবার সিরিয়াসলি করব। পরবর্তী যে দলটাকে সমর্থন করব, সেই দলও যদি বাদ পড়ে যায়, তাহলে আমি মেনে নেব, সমস্যাটা সত্যিই আমার! তাই এবার আমি আর্জেন্টিনাকেই সমর্থন করব। যদি আর্জেন্টিনা হেরে যায়, ফাইনালে উঠতে না পারে কিংবা শেষ পর্যন্ত বিশ্বকাপ জিততে ব্যর্থ হয়, তাহলে নিজেকে ‘কুফা ভক্ত’ হিসেবেই মেনে নেব।”

হাস্যরসের সুরে তিনি আরো বলেন, “আর্জেন্টিনা সমর্থনের পর যদি এই দলও হেরে যায়, তার পর থেকে ফুটবল খেলা দেখাই বন্ধ করে দেব।

একজন ফুটবলপ্রেমী হিসেবে যদিও এটা আমার জন্য খুবই হতাশার। কারণ, আমি ফুটবল ভীষণ ভালোবাসি, অথচ বারবার আমার সমর্থন করা দলগুলো টুর্নামেন্ট থেকে বিদায় নিচ্ছে। শুধু সামাজিকমাধ্যমেই নয়, আশপাশের অনেক মানুষও আমাকে ‘কুফা ভক্ত’ বলে ডাকতে শুরু করেছে। তাই বিষয়টাকে আমি এখন একটা এক্সপেরিমেন্ট হিসেবেই দেখছি। তবে সবাইকে একটা অনুরোধ, আমাকে খুব বেশি বকাঝকা করবেন না, আর এখনই কুফা বলেও দেবেন না। আমার এই নিরীক্ষার ফলাফলটা আগে দেখা যাক!”

একই অভিজ্ঞতার মুখোমুখি হওয়া অন্য ফুটবলপ্রেমীদেরও নিজের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন টয়া। তিনি বলেন, “আমার মতো যদি আর কেউ থেকে থাকো—যে দলকে সমর্থন করলেই সেই দল কোনো না কোনোভাবে বাদ পড়ে যায়, তাহলে ভিডিওর মন্তব্যে জানাও। আমাদের একে অপরকে দরকার। তাহলে অন্তত বুঝতে পারব, আমি একা, নাকি এমন ‘কুফা ভক্তদের’ একটা পুরো দলই আছে!”

ভিডিওর শেষদিকে আবারও মজার ছলে টয়া বলেন, ‘বিষয়টা আসলে মজার হলেও একটু কষ্টের। কারণ, নিজের পছন্দের দলগুলোর বিদায় দেখা কখনোই সুখকর নয়। তাই চলুন, এই নিরীক্ষাটা একসঙ্গে করি। দেখা যাক, শেষ পর্যন্ত আমরা সত্যিই কুফা ভক্ত কি না, নাকি সবই কাকতালীয় ঘটনা!’

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram