ঢাকা
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:৫৪
logo
প্রকাশিত : জুলাই ১৬, ২০২৬

আমি বাকরুদ্ধ, এরা আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

ম্যাচের ৮৪ মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল আর্জেন্টিনা। ৮৫ মিনিটে সমতায় ফেরে আলবিসেলেস্তেরা। আর যোগ করা সময়ের ২ মিনিটের মাথায় আরেকটি গোল। এই ৭ মিনিটের ঝড়েই ইংল্যান্ডকে বিধ্বস্ত করে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

এমন জয়ের পর বেশ আবেগাপ্লুত হয়ে পড়েন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি বাকরুদ্ধ। আমাদের দেশ ও দেশের মানুষের জন্য এটি একটি বড় আনন্দ। সেদিনই আমি বলেছিলাম যে এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে।’

রোববার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় স্পেনের বিপক্ষে ফাইনাল। ম্যাচটি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আমরা জেতার চেষ্টা করব। আমাদের সবকিছু উজাড় করে দেব। তবে ফুটবলাররা মাঠে যা করে দেখাচ্ছে, তা সাধারণ মানুষকে বোঝানো খুবই কঠিন। আমরা অনন্য, আর এটা কোনো অহংকার নয়। এই দর্শক ও সমর্থকেরাই আমাদের জয়ের দিকে নিয়ে গেছে।’

এরপর ফুটবলারদের প্রশংসা করে স্কালোনি বলেন, ‘শেষ পর্যন্ত নিজের সবটুকু উজাড় করে দেওয়ার দাবি রাখে এই জার্সি। কোনো কিছুই জমিয়ে রাখা যাবে না। খেলোয়াড়েরা আবারও প্রমাণ করেছে যে তারাও দেশের বাকি সবার মতোই এই জার্সির গুরুত্ব গভীরভাবে অনুভব করে।’

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram