ঢাকা
১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:৫৫
logo
প্রকাশিত : জুলাই ১৫, ২০২৬

নীলক্ষেত ও সায়েন্সল্যাবে নিরাপত্তা জোরদার

এইচএসসি পরীক্ষার্থীদের ঘোষিত ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার দুপুর থেকে নীলক্ষেত ও সায়েন্সল্যাব এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্যদের টহল দিতে দেখা যায়।

বুধবার (১৫ জুলাই) দুপুর ১২টার দিকে সরেজমিনে দেখা যায়, সায়েন্সল্যাব মোড়ে ৫০ জনেরও বেশি পুলিশ সদস্য অবস্থান নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

নিউমার্কেট থানার ডিউটি অফিসার এস আই মাহাবুবুর রহমান ইত্তেফাক ডিজিটালকে জানান, শিক্ষার্থীদের লংমার্চ কর্মসূচিকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

বিজিবির জন সংযোহ কর্ম কর্তা শরীফুল ইসলাম জানান, নির্বাচন পূর্ববর্তী সময় থেকেই রাজধানীতে নিয়মিত একটি টহলের অংশ হিসেবে নীলক্ষেত মোড়ে বিজিবির একটি টহল দল কিছু সময়ের জন্য দাড়িয়েছিল। পড়ে তারা ওই স্থান থেকে চলে যায়।

এদিকে আন্দোলনের কর্মসূচি থাকলেও বুধবার দেশের ৫৯ জেলায় পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

পরীক্ষা শেষে রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের কর্মসূচি অনুযায়ী, ঢাকার বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীরা সমবেত হয়ে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে লংমার্চ করবেন।

আন্দোলনকারীরা জানিয়েছেন, উত্তরার বিএনএস সেন্টার, শাহবাগ, সায়েন্সল্যাব এবং মগবাজারে প্রথমে তারা জড়ো হবেন। পরে সেখান থেকে একযোগে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে লংমার্চ শুরু করবেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram