ঢাকা
১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:১৭
logo
প্রকাশিত : জুলাই ১৪, ২০২৬

আত্রাই নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধা নিখোঁজ

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন মানিকজান বিবি (৯৫) নামের এক প্রতিবন্ধী বৃদ্ধা। তিনি উপজেলার চকবিষ্টপুর গ্রামের বাসিন্দা।

​পারিবারিক সূত্রে জানা যায়, মানিকজান বিবি দীর্ঘদিন থেকে মানসিক রোগে আক্রান্ত। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে তিনি বাড়ি সংলগ্ন নদীর ঘাটে গোসল করতে যান। এরপর দীর্ঘ সময় ধরে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাঁকে খুঁজতে থাকেন।

চকবিষ্টপুর খেয়াঘাটের মাঝি তাঁকে নদীতে গোসল করতে দেখেছেন জানালে পরিবারের লোকজন নদীতে বিভিন্নভাবে খুঁজতে থাকেন। পরে বিষয়টি জানতে পেরে আত্রাই ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজে অংশ নেন। এক পর্যায়ে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে দিনভর চেষ্টা করেও তাঁকে উদ্ধার করতে পারেনি।

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

​স্থানীয়দের ধারণা, তিনি নদীতে গোসল করতে নেমে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলায় পানিতে ডুবে গেছেন। নদীতে ব্যাপক স্রোত থাকায় হয়তো বা ভেসে যেতে পারেন।

আত্রাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নকিবুর আলী সরকার বলেন, আমরা তাঁকে উদ্ধারে সাধ্যমতো চেষ্টা করছি। রাজশাহী থেকে আমাদের ডুবুরি দলও দীর্ঘ সময় ধরে উদ্ধার অভিযান চালাচ্ছেন। এ সংবাদ লেখা পর্যন্ত (বিকাল সাড়ে ৬টা) তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram