ঢাকা
১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:২৪
logo
প্রকাশিত : জুলাই ১৩, ২০২৬

মোরেলগঞ্জে নকল সিগারেট তৈরির মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

এম.পলাশ শরীফ, মোরেলগঞ্জ: বাগেরহাটের মোরেলগঞ্জে নকল সিগারেট তৈরির মামলায় সাবেক যুবলীগ নেতা বদরুল আলম ভদ্দরকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) বেলা ১২টার দিকে মোরেলগঞ্জ থানার পুলিশ তাকে বাগেরহাটের একটি বাড়ি থেকে গ্রেফতার করে।

সানকিভাঙ্গা গ্রামের সুন্দর আলী খানের ছেলে পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ভদ্দর স্থানীয় ক্রাউন টোবাকো ইন্ডাষ্ট্রিজ এর মালিক। গত ১৪ জুন ১ লাখ ৪৩ হাজার পিস নকল ডারবি সিগারেট ঊদ্ধার হওয়া মামলার প্রধান আসামি তিনি।

প্রসঙ্গত, গত ১৪ জুন সানকিভাঙ্গা গ্রামে ক্রাউন টোবাকো ইন্ডাষ্ট্রিজ এর কাছে বস্তাবন্দি অবস্থায় ১ লাখ ৪৩ হাজার নকল ডারবি সিগারেট ও সিগারেট তৈরির বিপুল পরিমাণ কাচামাল ঊদ্ধার করে জেলা ডিবি (গোয়েন্দা) পুলিশের একটি দল। এ ঘটনায় ক্রাউন টোবাকোর মালিক বদরুল আলম ওরফে ভদ্দর, তার ম্যানেজার মনির বয়াতি ও মজিবর শেখকে আসামি করে থানায় মামলা দায়ের করেন ব্রিটিশ-আমেরিকা টোবাকো কোম্পানীর লিগ্যাল অফিসার মর্তুজা রেজা। এর পর থেকে ভদ্দর ও তার লোকজন সিগারেট কারখানায় তালা ঝুলিয়ে গা ঢাকা দেন।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, ব্রিটিশ-আমেরিকা টোবাকো কর্মকর্তার দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলার প্রধান আসামি বদরুল আলমকে বিশেষ প্রযুক্তি ব্যবহার করে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram