

হাসমত আলী, দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গার দর্শনা-মুজিবনগর সড়কে বাসের চাপায় সিয়াম (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৩ জুলাই) দুপুর ১ টার দিকে রাস্তা পার হবার সময় এই দুর্ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সিয়াম তার দাদির সঙ্গে ভ্যানে করে স্কুল থেকে বাড়ি ফিরছিলেন। ভ্যান থেকে নেমে রাস্তা পার হবার সময় দর্শনা-মুজিবনগর সড়কে দামুড়হুদার উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের কামড়াকামড়ি ধান্যঘরা গ্রামের ক্লাব ঘরের কাছে দ্রুতগতির একটি বাস (রেখা পরিবহন) তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সে নিস্তেজ হয়ে পড়ে। সেখানেই তার মৃত্যু হয়। শিশু সিয়াম ধান্যঘরা গ্রামের পলাশের ছেলে।
দুর্ঘটনার পর পরই বাসটি আটক করে দর্শনা থানা পুলিশ এবং বর্তমানে তা দর্শনা থানা হেফাজতে রয়েছে। এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, নিহত শিশুটি বর্তমানে হাসপাতালে আছে। এখনে পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোন মামলা করে নাই।
