

শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৩ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফজলে ওয়াহিদ এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) নিয়াজ মাখদুম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা:তৌফিক পারভেজ, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, শার্শা থানার তদন্ত অফিসার (ওসি তদন্ত) শাহ্ আলম, পুলিশ সদস্য, বিজিবির সদস্যরাসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীগণ।
