ঢাকা
৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩৬
logo
প্রকাশিত : জুলাই ৮, ২০২৬

পঞ্চগড়ে আ'লীগের পোস্টার লাগানোর অভিযোগে ২৩ নেতাকর্মীর নামে মামলা

মোঃ এনামুল হক, পঞ্চগড় প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের পোস্টার লাগানোর অভিযোগে পঞ্চগড়ে ২৩ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৭০-৮০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। চলতি মাসের ৩ তারিখ পুলিশ বাদী হয়ে সদর থানায় এ মামলা দায়ের করে।

পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২৩ জুন বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, পঞ্চগড় সদর উপজেলার হেলিবোর্ড বাজার সংলগ্ন শিংপাড়া স্কেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্রের নামফলকের মাঝখানে, পরিত্যক্ত স্কেল লোড অফিসের গেটে এবং লোহার তৈরি ত্রিভুজ আকৃতির ট্রাফিক সিগন্যালের মাঝখানে মোট তিনটি রঙিন পোস্টার আঠা দিয়ে লাগানো হয়েছে। এসআই মো. আসাদুজ্জামান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে পোস্টারগুলোর সত্যতা পান। পরে পোস্টারগুলো জব্দ করা হয়। পোস্টারগুলোতে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা-এর ছবি এবং নৌকা প্রতীক ব্যবহার করা হয়েছে। এছাড়া পোস্টারে ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠাবার্ষিকী "জয় বাংলা", "জয় বঙ্গবন্ধু"সহ বিভিন্ন স্লোগান লেখা ছিল।

আসামীরা হলেন, জেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোকলেছার রহমান (৪০), জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান সাদিক পাটোয়ারী প্লাবন (৩২), পৌর কৃষকলীগের সভাপতি মোছাঃ আকতারুন নাহার সাকী (৫৫), পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান (৪০), হাসনাত মোঃ হামিদুর রহমান (৩৫), আনোয়ার হোসেন (৩৪), মোঃ বদিউজ্জামান (২৬), আহসান হাবীব (২০), নাহিদ হাসান কাজল, মোঃ বুললাসহ ২৩ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়াও আর ৭০ থেকে ৮০ জন অজ্ঞাতনামা আসামী করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram