ঢাকা
৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:২৪
logo
প্রকাশিত : জুলাই ৭, ২০২৬

ডেমরায় মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মোঃ হারুন অর রশিদ, ডেমরা প্রতিনিধি: “মাদকের বিষাক্ত ছোবল থেকে নিজে বাঁচি, প্রজন্মকে বাঁচাই” এ স্লোগানে রাজধানীর ডেমরায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

মঙ্গলবার দুপুর ২ টার দিকে পূর্ব টেংরা পঞ্চায়েত কমিটি সৌজন্যে ওই এলাকায় এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

এ সময় জনৈক জসিম বাবুর রিকশার গ্যারেজ থেকে চিহ্নিত লিটনের মাধ্যমে এলাকায় মাদক ছড়িয়ে দেওয়ার বিরুদ্ধে এবং পূর্ব টেংরা পঞ্চায়েত কমিটির সদস্য মো. জাহাঙ্গীর আলমের ওপর বর্বোরিচিত হামলার প্রতিবাদ জানানো হয়। তাছাড়া প্রশাসনের চরম ব্যর্থতার কারণেই এলাকায় বাঁধাহীনভাবে মাদকের আগ্রাসন বাড়ছে বলেও প্রতিবাদ জানান জনতা। কারণ পঞ্চায়েত সদস্যের ওপর মাদক ব্যবসায়ীদের হামলার ঘটনায় মামলা হওয়ার পরও হামলাকারীদের দ্রুত গ্রেফতার না করে প্রশাসন নীরব ভূমিকা পালন করছেন বলে এলাকাবাসীর অভিযোগ।

মানবন্ধনে অংশ নিয়ে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বক্তব্য দিয়েছেন ডেমরা থানা বিএনপির আহবায়ক এস.এম.রেজা চৌধুরী সেলিম ও সিনিয়র যুগ্ম আহাবায়ক মো. আনিসুজ্জামানসহ বিএনপি ও সহযোগী অংগ সংগঠনের নেতৃবৃন্দরা।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রশাসনের ভিতরে ছাত্রলীগের গুপ্ত বাহিনী লুকিয়ে থাকার কারণে হামলায় আঘাতপ্রাপ্তের দিকে না তাকিয়ে উল্টো ভুক্তভোগীর দিকে আঙ্গুল তুলতে চায় প্রশাসন। এতে মামলায় অভিযুক্ত চিহ্নিত মাদক ব্যবসায়ীরা আরো বেশি বেপরোয়া হয়ে উঠছে। গত ৪ জুলাই ভুক্তভোগী মো. জাহাঙ্গীর আলমের ওপর হত্যার উদ্দেশ্যে মারপিট ও গুরুতর রক্তাক্ত জখম সহ আথিক ক্ষতিসাধন করে মাদক ব্যবসায়ীরা। অথচ এ ঘটনার স্পষ্ট ভিডিও ফুটেজ প্রশাসনের হাতে থাকা সত্বেও ওপেন ঘুরে বেড়াচ্ছে অভিযুক্ত কাইল্লা লিটন, যুবলীগের বিল্লাল, ডিজে ইয়াবা জাহাঙ্গীর ও মাদক ব্যবসায়ী মনা গংসহ এজাহার নামীয় ১১ জন আসামি। তবে মাদক ব্যবসায়ীদের পক্ষে পুলিশের এ নীরব ভূমিকায় ক্ষোভে ফুঁসে উঠছেন এলাকাবাসী।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram