ঢাকা
৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:২৫
logo
প্রকাশিত : জুলাই ৭, ২০২৬

রোনালদোকে ৯০ মিনিট খেলানোর ব্যাখ্যা দিলেন কোচ

স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে পর্তুগাল। বিশ্বকাপ বিদায়ের পর কোচ রবার্তো মার্তিনেজের কৌশল নিয়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। বিশেষ করে ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদোকে পুরো ৯০ মিনিট মাঠে রাখা নিয়ে ফুটবলবোদ্ধাদের তোপের মুখে পড়েছেন তিনি। তবে সমালোচনার বিপরীতে নিজের সিদ্ধান্তকে যৌক্তিক বলেই দাবি করেছেন এই স্প্যানিশ কোচ।

সংবাদ সম্মেলনে কোচ মার্টিনেজ বলেন, ‘দল যখন একটি গোলের জন্য লড়ছে, তখন ক্রিশ্চিয়ানো রোনালদোকে তুলে নেওয়া যায় না। সে ৯০ মিনিট খেলতে পারে, এতে কোনো সমস্যা নেই। শুধু তার উপস্থিতিই প্রতিপক্ষের রক্ষণে প্রভাব ফেলে। সে জায়গা তৈরি করে দেয়, সেট পিসে কিংবা বক্সের ভেতরে যেকোনো মুহূর্তে পার্থক্য গড়ে দিতে পারে। তাই ৯০ মিনিটে তাকে তুলে নেওয়ার কোনো অর্থ ছিল না।’

রোনালদোর অভিজ্ঞতা ও গোল করার ক্ষমতা দলের জন্য অত্যন্ত জরুরি ছিল বলে মনে করে মার্টিনেজ। তিনি বলেন, ‘আমি যখন পর্তুগালের দায়িত্ব নিয়েছিলাম, তখন ক্রিশ্চিয়ানোকে নিয়ে অনেক সংশয় ছিল। কিন্তু সে শুধু গোল বা অ্যাসিস্টে নয়, প্রতিশ্রুতি, নিবেদন আর ফুটবলকে যেভাবে ধারণ করে, সব দিক থেকেই অনুকরণীয় একজন হয়ে উঠেছে। তাকে উদযাপন করা উচিত।’

মার্টিনেজ আরও বলেন, ‘আমরা ফুটবলের এক আইকনকে নিয়ে কথা বলছি। ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো খেলোয়াড় খুব বেশি নেই। এই বিশ্বকাপে সে যা করেছে, তার জন্য আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। খেলোয়াড় হিসেবে, অধিনায়ক হিসেবে, এমনকি মানুষ হিসেবেও সে আমাদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।’

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram