ঢাকা
১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:৪৪
logo
প্রকাশিত : জুলাই ২, ২০২৬

ঘোড়াঘাটে পানিতে ডুবে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্যু

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে ডোবার পানিতে ডুবে সাজ্জাদ হোসেন মারুফ (১৪) নামের এক বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলার ১নং বুলাকিপুর ইউপির বরাতিপুর গ্রামে এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহত মারুফ ওই গ্রামের মুদি দোকানদার মিজানুর রহমানের ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মারুফের বাবা বাড়ির পিছনে কিছু চারাগাছ রোপণ করেছিলেন। সকালে মারুফ সবার অগোচরে একটি বদনা নিয়ে বাড়ির পেছনের ডোবা থেকে পানি তুলে চারাগাছ গুলোতে পানি দিতে যায়। পানি নিয়ে আসার সময় অসতর্কতাবশত পা পিছলে সে ডোবার পানিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে সকাল আনুমানিক ৯ টায় ডোবার পানিতে তাকে উপুড় হয়ে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে এসে স্থানীয় পল্লী চিকিৎসককে দেখালে তিনি কিশোরটিকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের পিতা মিজানুর রহমান ঘোড়াঘাট থানায় একটি অপমৃত্যুর (ইউডি) সংবাদ অবহিতকরণ সংক্রান্ত লিখিত আবেদন জমা দেন।

এ ঘটনার বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ডোবার পানিতে ডুবে এক বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্যুর খবর পেয়েছি। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যুর লিখিত আবেদন করা হয়েছে। চারাগাছে পানি দিতে গিয়ে অসতর্কতাবশত পা পিছলে ডোবায় পড়ে এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। কোনো অভিযোগ না থাকায় এবং পরিবারের আবেদনের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram