ঢাকা
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩১
logo
প্রকাশিত : জুন ৩০, ২০২৬

তেঁতুলিয়ায় ইউএনও'র বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহিন খসরু'র বিরুদ্ধে ঘুষ গ্রহণের মিথ্যা অপবাদ ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

মঙ্গলবার (৩০ জুন) সকালে তেঁতুলিয়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা এই অভিযোগের তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করেন।

এসময় বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার সাবরিনা আফরিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক, কৃষি সম্প্রসারণ অফিসার জীবন ইসলাম, উপজেলা প্রকৌশলী ইদ্রিস আলী খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম ও শওকত আলী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার নবীউল কারিম সরকার, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মুক্তার হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী প্রকৌশলী মিঠুন কুমার রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু জাফর হাওলাদার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আরমান ওয়াহিদ আনসারী, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা শাহজাহান আলী, উপজেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান এবং তথ্য প্রকল্পের তথ্যসেবা কর্মকর্তা ফাতেমা তুজ জোহরাসহ অনেকে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক বলেন, “একজন দায়িত্বশীল কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের মিথ্যা ও সাজানো অভিযোগ এনে তার মানসম্মান ক্ষুণ্ন করা অত্যন্ত দুঃখজনক। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করছি।”

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শওকত আলী বলেন, “এ উপজেলার কর্মকর্তা-কর্মচারীদের প্রতি সাধারণ মানুষের আস্থা রয়েছে। সাম্প্রতিক এই ঘটনা আমাদের আতঙ্কিত করেছে। উর্মি নামের এক নারী পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউএনও’র বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়িয়েছেন, যা অত্যন্ত নিন্দনীয়। আমরা কর্মস্থলে স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে জনগণের সহযোগিতা কামনা করছি।”

২নং তিরনই হাট ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, “গত দুই বছরে ইউএনও’র সঙ্গে বিভিন্ন উন্নয়নমূলক কাজে যুক্ত থেকেছি। কখনো কোনো অনিয়ম চোখে পড়েনি। একজন ভারসাম্যহীন ও ভবঘুরে নারী কীভাবে ১ লাখ ৮০ হাজার টাকা ঘুষ দেওয়ার অভিযোগ তোলে, যা বিশ্বাসযোগ্য নয়। আমার জানা মতে, সংশ্লিষ্ট বিষয়ে কোনো আবেদনও করা হয়নি। বিষয়টি সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। আমরা তদন্তের মাধ্যমে সত্য উদঘাটনের দাবি জানাই।”

সমাবেশে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা জানান, ইউএনও আফরোজ শাহিন খসরু একজন সৎ ও দক্ষ কর্মকর্তা। তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যেই এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলে তারা মনে করেন। তাদের দাবি, ঘটনার পেছনে কোনো মহল ইন্ধন জোগাচ্ছে।

তারা আরও জানান, ইউএনও হিসেবে গত ১ বছর ৩ মাসে তার বিরুদ্ধে এ ধরনের কোনো অভিযোগ ওঠেনি। সম্প্রতি তার বদলির খবর প্রকাশের ছয় দিন পর হঠাৎ এ অভিযোগ ওঠায় বিষয়টি সন্দেহজনক বলে মনে করছেন তারা। প্রায় ঘণ্টাব্যাপী এ প্রতিবাদ শেষে কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ কার্যালয়ে ফিরে যান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram