ঢাকা
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:১৩
logo
প্রকাশিত : জুন ৩০, ২০২৬

'অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে স্বাধীনভাবে তদন্ত করবে দুদক'

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে, তা স্বাধীনভাবে তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্তে কোনো বাধা দেবে না সরকার। এমনটা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের সময় সেবা নেয়ার ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে, সেখানে সরকারে থাকা দায়িত্বশীল ব্যক্তি ও সরকারি কর্মকর্তা দুই অংশেরই দায় আছে।

তিনি জানান, ব্যাংক আইনের একটি ধারা নিয়ে সমালোচনা ছিল। সরকার সে ধারা অধিবেশনে পরিবর্তন করেছে, যা গণতন্ত্রের প্রতিফলন।

ডা. জাহেদ উর রহমান বলেন, খাদ্যের মজুদ বাড়ানো হয়েছে। এর ফলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে থাকবে এবং কৃষকরা দাম পাবে।

তিনি জানান, বিরোধী দলীয় ৬৫ জন সংসদ সদস্যের প্রতিজনকে ৩০ লাখ টাকা বরাদ্দ করেছে এলজিআরডি মন্ত্রণালয়। এছাড়া, বজ্রপাতে প্রাণহানি ও ক্ষতি কমাতে ১৫ ঝুকিপূর্ণ জেলায় বজ্রনিরোধক দণ্ড ও ছাউনি তৈরি করার সিদ্ধান্ত নেয়ার বিষয়েও জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram