ঢাকা
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৩৪
logo
প্রকাশিত : জুন ২৫, ২০২৬

ফকিরহাটে নারিকেল গাছের চারাসহ প্রণোদনা পেল ৮০০ কৃষক

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় গাছ/বৃক্ষের চারা, সার ও অন্যান্য উপকরণ বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ দিন ৮০০ কৃষককে ৫টি করে নারিকেল গাছের চারা, এক বস্তা ট্রাইকো জৈব সার এবং বাঁশের খুটি বিতরণের মধ্য দিয়ে এর কার্যক্রম শুরু করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি অফিস চত্ত্বরে কৃষকদের মাঝে এসব প্রণোদনা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ্জামান। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ শাখাওয়াত হোসেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: তোহিদুল ইসলামের পরিচালনায় এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: গোলাম মোস্তফা, সহকারী প্রোগ্রামার মো: আলমগীর হোসেন, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নয়ন কুমার সেনসহ বিভিন্ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও কৃষকগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram