ঢাকা
২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৫০
logo
প্রকাশিত : জুন ২২, ২০২৬

আটঘরিয়ায় ১৪০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি: ২০২৫-২০২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ও শীতকালীন পেঁয়াজ বীজ (কন্দ) এর বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: তাহমিদুল ইসলাম।

আজ সোমবার (২২ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহমুদা মোতমাইন্না।

এসময় বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবীর কুমার দত্ত, মৎস্য কর্মকর্তা এসএম নাজিম উদ্দীন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আরিফুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা জাহিদুল হক, আরিফুল ইসলাম, নুরেই আলম, জাবর আলীসহ বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আটঘরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহমুদা মোতমাইন্না বলেন, ২০২৫-২০২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ৪০০ প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ও শীতকালীন (কন্দ) বীজ ও সার বিতরণ করা হয়েছে। প্রতিজন কৃষককে ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি এমওপি সার, ১০ কেজি ডিএপি সার, ১৬০ কেজি পেঁয়াজ বীজ, এমওপি সার ২০ কেজি, ডিএপি সার ২০ কেজি করে বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার তাহমিদুল ইসলাম বলেন, মানসম্মত বীজ ও উপকরণ সরবরাহ করলে কৃষকরা রোপা আমন মৌসুমে উপজেলায় খাদ্য উৎপাদন আরো বৃদ্ধি পাবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram