ঢাকা
২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:২৭
logo
প্রকাশিত : জুন ২২, ২০২৬

বাগেরহাটের মোরেলগঞ্জে থানার সামনে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

এম. পলাশ শরীফ, মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে সড়ক দুর্ঘটনায় ফুলবরু (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। সোমবার বিকেল ৪ টায় মোরেলগঞ্জ থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার মাহিদ শাহরিয়ার। নিহত ফুলবরু মোরেলগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও মৃত রোকা মিয়ার স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় বৃদ্ধা রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় ফুলবরু গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফুলবরুর পরিবারে ২ মেয়ে ও ৩ ছেলে রয়েছে।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহমুদুর রহমান জানান, ঘাতক মোটরসাইকেলটি আটক করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram