ঢাকা
২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:৪৪
logo
প্রকাশিত : জুন ২০, ২০২৬

পুলিশের পোশাকের রং ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকের রং ফের পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ‘পুলিশ ড্রেস রুলস, ২০২৫’ সংশোধন করে এ-সংক্রান্ত একটি নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) পুলিশ আইন, ১৮৬১-এর ১২ ধারায় দেয়া ক্ষমতা অনুযায়ী পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির এই সংশোধনী প্রজ্ঞাপন জারি করেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, পূর্বে নির্ধারিত ‘আয়রন’ রঙের শার্টের পরিবর্তে এখন থেকে জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটের সদস্যদের জন্য গাঢ় নীল রঙের টিসি (সাধারণ বুননের) কাপড়ের শার্ট নির্ধারণ করা হয়েছে। তবে মহানগর (মেট্রোপলিটন) পুলিশের ক্ষেত্রে শার্টের রং হবে লাইট অলিভ। এ ছাড়া পূর্বের কফি রঙের ট্রাউজারের পরিবর্তে সব ইউনিটের জন্যই খাকি রঙের ট্রাউজার নির্ধারণ করা হয়েছে।

শীতকালীন পোশাকের ক্ষেত্রেও এসেছে পরিবর্তন। পূর্বে নির্ধারিত আয়রন রঙের জ্যাকেট, জার্সি, কার্ডিগান ও পুলওভারের পরিবর্তে এখন থেকে গাঢ় নীল রঙের শীতকালীন পোশাক ব্যবহার করা হবে। তবে মহানগর পুলিশের জ্যাকেটের রং হবে শার্টের সঙ্গে মিলিয়ে লাইট অলিভ।

নারী পুলিশ সদস্যদের পোশাকেও এসেছে বেশ কিছু পরিমার্জন

জেলা পুলিশ ও অন্যান্য ইউনিট: গাঢ় নীল শাড়ি ও গাঢ় নীল ব্লাউজ। (আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বিশেষায়িত পুলিশ ব্যাটালিয়ন, স্পেশাল ব্রাঞ্চ, অপরাধ তদন্ত বিভাগ ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ছাড়া)

মহানগর পুলিশ: গাঢ় নীল শাড়ির সঙ্গে লাইট অলিভ রঙের ব্লাউজ।

হেড কভার: অনুমোদিত গাঢ় নীল রঙের হেড কভার ব্যবহার করতে হবে।

সংশোধিত বিধানে আবহাওয়া অনুযায়ী পোশাকের নিয়ম আগের মতোই রাখা হয়েছে–অর্থাৎ গ্রীষ্মকালে অর্ধহাতা (হাফ স্লিভ) এবং শীতকালে পূর্ণহাতা (ফুল স্লিভ) শার্ট পরার বিধান বহাল থাকবে। পাশাপাশি একটি মানবিক সিদ্ধান্ত হিসেবে জানানো হয়েছে, গর্ভবতী নারী পুলিশ সদস্যরা সংশ্লিষ্ট ইউনিট প্রধানের পূর্বানুমোদন নিয়ে ডিউটির সময় সাধারণ পোশাক (সিভিল ড্রেস) পরতে পারবেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram