ঢাকা
২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:৫৪
logo
প্রকাশিত : জুন ২০, ২০২৬

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকবে না: জামায়াত আমির

রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় না পেলে কোন সিন্ডিকেটের অস্তিত্ব থাকবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১৯ জুন) বিকেলে জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত বার্ষিক সদস্য (রুকন) সম্মেলনে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, 'জামায়াতে ইসলাম শাসন নয়, দেশের সেবা করতে চায়।'

বাজেটের পর বাজারে পণ্যের দাম না কমার সমালোচনা করে জামায়াত আমির বলেন, 'রাষ্ট্রীয় দায়িত্বে না গেলে কিছু কাজ করা যায় তবে বড় কাজ করা যায় না। একটি বাজেট দেয়া হয়েছে যেখানে ৫০ থেকে ৬০ আইটেমের পণ্যের দাম কমানো হয়েছে, কিন্তু বাজারে কি কমেছে? কমে না কারন সব জায়গায় সিন্ডিকেট। এই সিন্ডিকেট আবার রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত। রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় না পেলে কোন সিন্ডিকেটের অস্তিত্ব জমিনের বুকে থাকবে না।'

তিনি আরও বলেন, 'যে দল তার কর্মীদেরকে সামাজিক অপকর্ম থেকে বিরত রাখতে পারে না , সেই দলের দেশ শাসন করার অধিকার থাকতে পারে না । যে দল তার নিজেদের কর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে, সেই দলই দেশে সুশাসন দিতে পারবে। বিচারের ভার জনগনের হাতে। আমরা এ দেশে শাসন করতে চাইনা এদেশের সেবা করতে চাই।'

জেলা জামায়াতের আমির আ. জ. ম. রুহুল কুদ্দুসের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি ফখরুদ্দিন রাজির সঞ্চালনায় অনুষ্ঠিত হয় এ সম্মেলন।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের ঢাকা দক্ষিণ অঞ্চল পরিচালক ও সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। সম্মেলনে জেলা ও স্থানীয় পর্যায়ের বিপুলসংখ্যক রুকন সদস্য উপস্থিত ছিলেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram