ঢাকা
১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৩৩
logo
প্রকাশিত : জুন ১৯, ২০২৬

গণপিটুনির শিকার ৪ ডিবি পুলিশ অপহরণের অভিযোগে গ্রেফতার

শাহজাহান কবির, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক যুবককে অপহরণের চেষ্টাকালে ৪ পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তারকৃত ৪ পুলিশ সদস্যসহ মোট ৬ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী অমিত হাসান।

এর আগে বৃহস্পতিবার রূপগঞ্জের গাউছিয়া ও আড়াইহাজার শান্তির বাজারে গণপিটুনির শিকার হন পুলিশ সদস্যরা। তাৎক্ষণিকভাবে তারা দাবী করেছিলেন আসামী গ্রেফতার করতে রূপগঞ্জের গাউছিয়া এসেছিলেন তারা।

গ্রেপ্তারকৃতরা হলো, পুলিশের এসআই মামুন মাতুব্বর, এএসআই আমান উল্লাহ, কনস্টেবল কবির, কনস্টেবল আকাশ আহাম্মেদ। তারা সবাই ঢাকা ডিবি দক্ষিণে কর্মরত।

ভুক্তভোগীর বরাত দিয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, গত বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁওয়ের বারদী এলাকা থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় কর্মরত অমিত হাসান নামে এক যুবক তার এক আত্মীয়ের সাথে দেখা করতে রূপগঞ্জের গাউছিয়া এলাকায় আসলে কয়েকজন ব্যক্তি নিজেদের সিআইডি পুলিশ পরিচয়ে তাকে জোরপূর্বক একটি প্রাইভেটকারে তুলে নেওয়ার চেষ্টা করে। এসময় তিনি আত্মচিৎকার শুরু করলে স্থানীয় লোকজন বিষয়টি সন্দেহজনক মনে করে গাড়ীটির গতিরোধ করে এসআই মামুন, এএসআই আমানউল্লাহ, কনস্টেবল কবিরকে আটক করে গণধোলাই দেয়। এসময় প্রাইভেটকারটি নিয়ে পালিয়ে যায় আরো ৩ জন।

পরে উত্তেজিত জনতা আটকৃতদের একটি পিকআপে করে আড়াইহাজারের শান্তিনগর বাজারে নিয়ে আসে। সেখানেও আবারও তাদেরকে গনধোলাই দেয়। খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত তিন পুলিশ সদস্যকে উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে রাতে সেখান থেকে ঢাকা মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়। এদিকে রাতেই পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত আরেক পুলিশ কনস্টেবল আকাশকে গ্রেপ্তার করে।

পুলিশ আরো জানান, গ্রেপ্তারকৃতরা এর আগেও অপহরণের নাটক সাজিয়ে অমিতের দূরসম্পর্কের মামা জয়নাল এবং সোনারগাঁওয়ের জাকির হোসেন নামে এক ব্যক্তিকে অপহরণ করে কেরানীগঞ্জে নিয়ে গিয়ে মোটা অংকের টাকা মুক্তিপণ আদায় করেছিল।

গ্রেপ্তারকৃত পুলিশ সদস্যরা উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি বা না জানিয়ে এক জেলা থেকে অন্য জেলায় এসে এ ঘটনা ঘটিয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে এবং ঘটনার সঠিক তদন্ত করে পরবর্তি ব্যবস্থা নেয়া হবে বলে পুলিশ আরো জানান।

এ ঘটনায় শুক্রবার ৪ পুলিশ সদস্যসহ মোট ৬ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী অমিত হাসান।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram