ঢাকা
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৫:৫৩
logo
প্রকাশিত : জুন ১৭, ২০২৬

মেধাবিকাশের উদ্যোগের বিরুদ্ধে কাউকে দাঁড়াতে দেব না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দেশে মেধাবিকাশের উদ্যোগের বিরুদ্ধে কাউকে দাঁড়াতে দেবেন না বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আগামী দিনের শিক্ষার্থীদের মেধাবিকাশের জন্য তৈরি হচ্ছে।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে প্রাথমিক শিক্ষা অধিদফতরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, দেশে মেধার অভাব নেই। কিন্তু মেধার সঠিক বিকাশ নেই। যার যেখানে মেধা আছে সেটি কাজে লাগাতে হবে। সরকার আগামী দিনে মেধা বিকাশে নানা উদ্যোগ নিয়েছে। যারা রাজনীতি করতে চায় করবে কিন্তু মেধার ওপর হাত দিলে সেই হাত ভেঙে দেওয়া হবে।

তিনি আরও বলেন, আমরা আগামী দিনগুলোতে মেধাবী বাংলাদেশ দেখতে চাই। আমরা মেধাবী বাংলাদেশের গল্প করতে চাই না। তবে কেউ যদি বলে আমাদের দেশে সবচেয়ে বেশী মেধার চর্চা হচ্ছে তাহলে সে মিথ্যাচার করছে। সে আপনাকে ভুল পথে নিয়ে যাচ্ছে। আমরা নিজের ভুলটা ধরার আগ পর্যন্ত আমরা কখনো শুধরানোর কাজটা করতে পারবো না। আমাদের মেধা আছে। মেধার বিকাশের জায়গা করতে হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram