ঢাকা
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:২১
logo
প্রকাশিত : জুন ১৫, ২০২৬

বাবুগঞ্জে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে ব্র্যাকের হাঁস-মুরগি বিতরণ

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: কিশোরীদের আর্থিক স্বাবলম্বিতা ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বরিশালের বাবুগঞ্জে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে বিনামূল্যে হাঁস-মুরগির বাচ্চা ও নগদ অর্থ বিতরণ করেছে ব্র্যাক মাইক্রোফিন্যান্স কর্মসূচি।

সোমবার (১৫ জুন) ব্র্যাকের বরিশাল-০২ অঞ্চলের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার ১৬ জন স্বপ্নসারথী কিশোরীর মাঝে এ সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের সাউথ ডিভিশনের বরিশাল-০২ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) পাপড়ি বাড়ৈ। এছাড়া উপস্থিত ছিলেন এলাকা ব্যবস্থাপক (দাবি), উপজেলা হিসাব ব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপকসহ ব্র্যাকের অন্যান্য কর্মকর্তারা।

এ কর্মসূচির আওতায় প্রত্যেক কিশোরীকে ২০টি করে হাঁস-মুরগির বাচ্চা প্রদান করা হয়। পাশাপাশি এসব হাঁস-মুরগির প্রাথমিক খাদ্য ব্যয়ের জন্য প্রত্যেককে ৩ হাজার ২৬৮ টাকা করে নগদ সহায়তাও দেওয়া হয়েছে।

ব্র্যাক কর্মকর্তারা জানান, এ উদ্যোগের মাধ্যমে প্রান্তিক পরিবারের কিশোরীরা ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার সুযোগ পাবে। একই সঙ্গে তাদের দক্ষতা বৃদ্ধি ও আয়মুখী কর্মকাণ্ডে সম্পৃক্ততা বাড়বে, যা ভবিষ্যতে আর্থিক স্বচ্ছলতা অর্জনে সহায়ক ভূমিকা রাখবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram