ঢাকা
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩৪
logo
প্রকাশিত : জুন ১৫, ২০২৬

টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

নজরুল ইসলাম নাহিদ, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে আবদুল গনি মিয়া (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুন) বিকেল তিনটার দিকে উপজেলার নয়া কচুয়ার চাঁদের হাট নামক এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার আহাম্মদ আলীর ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেল তিনটার দিকে আবদুল গনি মিয়া গরুর জন্য বাড়ির পাশে ঘাস কাটতে যান। এসময় তিনি অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইউপি সদস্য হাসান আলী বলেন, গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আবদুল গনি মিয়ার মৃত্যু হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram