

শেখ দীন মাহমুদ, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছার লতা ইউনিয়নের বেতাঙ্গী নদী থেকে ব্রিঞ্চি মন্ডল (৮০) নামে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার পটুলাখালী গ্রামের মৃত মহেন্দ্র মন্ডলের ছেলে।
থানা পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার ভোরে বেতাঙ্গী নদীর বাহিরবুনিয়া সরদার বাড়ি সংলগ্ন এলাকায় অজ্ঞাত পরিচয় বৃদ্ধের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানা পুলিশে খবর দেয়। পরে স্থানীয়রা তার লাশ শনাক্ত করে।
মৃতের ছেলে উজ্জ্বল মন্ডল জানান, তার পিতা বেশ কিছুদিন ধরে মানষিক সমস্যায় ভূগছিলেন। সর্বশেষ গত রবিবার রাত ৯ টার দিকে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি। সর্বশেষ সোমবার সকালে লোকমুখে খবর পেয়ে তারা তার পিতার লাশ শনাক্ত করেন।
পাইকগাছা থানা পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে নদীতে পড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে। সুরোতহাল রিপোর্ট শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
