ঢাকা
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:০৩
logo
প্রকাশিত : জুন ১৪, ২০২৬

মোরেলগঞ্জে ১১ লাখ ৪৪ হাজার টাকার নকল ডারবি সিগারেট জব্দ

এম. পলাশ শরীফ, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে ১১ লাখ ৪৪ হাজার টাকার নকল ডারবি সিগারেট জব্দের ঘটনায় ক্রাউন টোবাকোর মালিকসহ ৩ জনকে আসামি করে মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে (মামলা নং-২৬, তারিখ- ১৪.৬.২০২৬)। রবিবার সকালে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি লি. এর লিগ্যাল অফিসার কাজী মরতুজা রেজা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহামুদুর রহমান।

মামলায় আসামি করা হয়েছে মোরেলগঞ্জ পৌরসভা ৯নং ওয়ার্ডের সানকিভাংগা গ্রামের মৃত সুন্দর আলী খানের ছেলে ক্রাউন টোবাকোর মালিক মোঃ বদরুল আলম খান ভদ্দর (৫৬), নূর বয়াতির ছেলে মনির বয়াতি (৫৫) ও মজিবর শেখ (৬০)।

এর আগে শনিবার বিকেল ৩ টার দিকে মোরেলগঞ্জ পৌরসভার সানকিভাঙ্গা গ্রামে ক্রাউন টোবাকো ইন্ডাষ্ট্রিজ সংলগ্ন একটি গোয়াল ঘর থেকে বাগেরহাট জেলা গোয়েন্দা(ডিবি) পুলিশ ১১ লাখ ৪৪ হাজার টাকা মূল্যের নকল ডারবি সিগারেট জব্দ করে।

এ সময় জেলা ডিবি পুলিশের পরিদর্শক মো. নজরুল ইসলাম, সহকারি কাষ্টমস, এ্যাক্সাইজ এন্ড ভ্যাট কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন, মোরেলগঞ্জ থানার এসআই উত্তম কুমার, মোরেলগঞ্জ-শরণখোলায় বিএনপি মনোনীত প্রার্থী গ্রীন বাংলা টোবাকো’র মালিক বাবু সোমনাথ দে ও ব্রিটিশ-আমেরিকা ট্যোবাকো’র মোরেলগঞ্জ-শরণখোলার বিক্রয় এজেন্ট মাসুদ করিম টিটু উপস্থিত ছিলেন।

ব্রিটিশ আমেরিকান টোবাকো মোরেলগঞ্জ-শরণখোলার ডিলার মাসুদ করিম টিটু বলেন, ক্রাউন টোবাকো ইন্ডাষ্ট্রিজ এর মালিক বদরুল আলম ভদ্দর দীর্ঘদিন ধরে অবৈধভাবে রাতের আধারে তার কারখানায় ব্রিটিশ-আমেরিকা ট্যোবাকো’র ডারবি সিগারেটের নকল কপি তৈরী করে বাজারজাত করে আসছে। আজ তার কারখানার পাশেই একটি গোয়াল ঘরে কমপক্ষে ১০ লাখ শলাকা নকল ডারবি সিগারেট পাওয়া গেছে।

ডিবি পুলিশের পরিদর্শক মো. নজরুল ইসলাম বলেন, বিপুল পরিমাণ সিগারেট ঊদ্ধার করা হয়েছে। এগুলো নকল ডারবি বলে মনে হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram