

চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করা হয়েছে।
জানা যায়, সোমবার (৮ জুন) সকাল ৬ টা ১০ মিনিটে চৌগাছা থানার এসআই (নিঃ) মো. মিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম কারিগরপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
এ সময় পশ্চিম কারিগরপাড়া গ্রামের আমিনুর রহমানের ছেলে মো. আলমগীর সাগর (২৭)-কে তার বাড়ির সামনের ঢালাই রাস্তার ওপর থেকে আটক করা হয়। গ্রেফতারের সময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে চৌগাছা থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ জানান, মাদক ও অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
