ঢাকা
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩২
logo
প্রকাশিত : জুন ৮, ২০২৬

ফ্রেঞ্চ ওপেনের নতুন রাজা জভেরেভ

সব বাধা আর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে রোমাঞ্চে ঠাসা ৫ সেটের মহানাটকীয় ফাইনালে জিতে ফ্রেঞ্চ ওপেনের নতুন রাজা হলেন আলেক্সান্ডার জভেরেভ।

রোববার (৭ জুন) পুরুষ এককের ফাইনালে ইতালির ফ্লাভিও কোবোল্লিকে পাঁচ সেটের লড়াইয়ে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন এই জার্মান তারকা। ৪১ বারের চেষ্টায় ২৯ বছর বয়সে প্রথম গ্র্যান্ড স্লাম জিতলেন জভেরেভ।

প্রথম সেটে ৬-১ ব্যবধানে জভেরেভের দাপুটে শুরুর পর, ৪-৬ ও ৬-৭ ব্যবধানে দুটি সেট জিতে দারুণ লড়াই জমান কোবোল্লি।

ক্র্যাম্প আর ডাবল ফল্টের ধাক্কা সামলে জভেরেভ বাকি দুটি সেট জেতেন ৬-৪ এবং ৬-১ ব্যবধানে। তিন তিনবার গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল হারের ক্ষত ভুলে, নিজের স্নায়ুর চাপকে জয় করে অবশেষে ক্যারিয়ারের প্রথম মেজর ট্রফি উঁচিয়ে ধরলেন এই জার্মান তারকা।

ম্যাচ শেষে ক্লে-কোর্টে শুয়ে জভেরেভের এই বাঁধভাঙা কান্না যেন এক আজন্ম স্বপ্নপূরণের গল্প। এই ঐতিহাসিক জয়ের মধ্য দিয়ে দীর্ঘ জার্মানদের ৩০ বছরের খরা কাটালেন জভেরেভ।

উল্লেখ্য, ১৯৯৬ সালের অস্ট্রেলিয়ান ওপেনে কিংবদন্তি বরিস বেকারের পর প্রথম জার্মান পুরুষ খেলোয়াড় হিসেবে কোনো গ্র্যান্ড স্লাম জেতার কীর্তি গড়লেন তিনি। এর আগে তিনবার গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠে রানারআপের ট্রফি নিয়েই বাড়ি ফিরতে হয়েছিল জভেরেভকে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram